ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ১০:১৮ রাত

বগুড়ার সোনাতলায় পরকীয়ার জেরে বিয়ে, পরদিনই আত্মহত্যা

বগুড়ার সোনাতলায় পরকীয়ার জেরে বিয়ে, পরদিনই আত্মহত্যা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় পারিবারিক কলহ ও পরকীয়ার কারণে আবু ওহাব (২৫) নামে এক আনসার সদস্য আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের উত্তর মহেশপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত আবু ওহাব ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। তিনি আনসার ব্যাটালিয়নের একজন সিপাহী হিসেবে লক্ষ্মীপুর জেলায় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ সাত দিনের ছুটিতে বাড়িতে আসেন আবু ওহাব। দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল। ঈদের আগের দিন দুই পরিবারের আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে স্ত্রী মোছা. মালা বেগমকে পুনরায় বাড়িতে তোলা হয়। ঘটনার দিন (২৩ মার্চ) সকালে পরিবারের সদস্যদের সাথে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা থাকলেও তিনি তাদের পাঠিয়ে দিয়ে নিজে সাঘাটা উপজেলার ডাকবাংলা এলাকায় এক নারীর বাড়িতে যান।

যার সাথে তার ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর দিবাগত রাত প্রায় ৩টার দিকে বাড়িতে ফিরে পরদিন সকাল ৯টার দিকে নিজ ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওহাব।

আরও পড়ুন

এলাকাবাসী জানান, ধারণা করা হচ্ছে, প্রথম স্ত্রী ও নতুন সম্পর্ক দুই দিকের মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি এ চরম সিদ্ধান্ত নেন। খবর পেয়ে সোনাতলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলাম মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় পরকীয়ার জেরে বিয়ে, পরদিনই আত্মহত্যা

বগুড়ার সোনাতলায় মানচিত্র থেকে মুছে যেতে বসেছে পূর্বসুজাইতপুর গ্রামটি

যমুনা নদী কিছু ক্ষেত্রে আমাদের আশির্বাদ হয়ে এসেছে : কাজী রফিকুল ইসলাম এমপি

বগুড়ার শাজাহানপুরে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

বগুড়ার ধুনটে ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে মামলা

মার্চের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা