ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ০৯:৪৮ রাত

বগুড়ার শাজাহানপুরে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বেতগাড়ী এলাকায় রেনাটা লিমিটেড’র অফিসের সামনে হাইওয়ে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

আরও পড়ুন

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি আশিক ইকবাল জানিয়েছেন, লাশের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

বগুড়ার ধুনটে ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে মামলা

মার্চের ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা

বগুড়ার শাজাহানপুরের পল্লিতে ঈদ আনন্দ মেলায় মুগ্ধতা ছড়ালো গ্রামীণ খেলাধুলা ও বাউল গান

বগুড়ায় ঈদের ছুটিতে বিএনপি কর্মীসহ তিন খুন

ঈদুল ফিতরের ছুটির আমেজ আজও কাটেনি শহরে নেই চিরচেনা কোলাহল ও যানজট