ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ মার্চ, ২০২৬, ০৯:৩০ রাত

মাদক, সন্ত্রাস, ইভটিজিং বিরোধি সমাবেশ

বগুড়ার শাজাহানপুরের পল্লিতে ঈদ আনন্দ মেলায় মুগ্ধতা ছড়ালো গ্রামীণ খেলাধুলা ও বাউল গান

বগুড়ার শাজাহানপুরের পল্লিতে ঈদ আনন্দ মেলায় মুগ্ধতা ছড়ালো গ্রামীণ খেলাধুলা ও বাউল গান

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : এবারের ঈদে বগুড়ার শাজাহানপুরের ঘোরপল্লি এলাকা পলিপলাশ গ্রামে বসেছিল ঈদ আনন্দ মেলা। বিনোদন প্রেমী দেড় লক্ষাধিক দর্শকের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে গ্রামীণ খেলাধুলা ও বাউল গান। দেশীয় সংস্কৃতি চর্চার জমকালো আয়োজন করে ‘নর্দার্ন স্প্রিং অ্যামাউজমেন্ট পার্ক’।

ঈদের দিন বিকেল থেকে উপজেলার আমরুল ইউনিয়নের পলিপলাশ গ্রামে শুরু ঈদ আনন্দ মেলা। মেলা উপলক্ষ্যে পার্ক চত্বরে বসেছিল নাগরদোলা, শিশুদের খেলনা সামগ্রী ও নারীদের কসমেটিকের দোকান। রসগোল্লা-দইসহ নানা রকমের মিষ্টির পসরা। চলে কাঠের আসবাপত্র কেনা-বেচার ধুম। অন্যতম অনুসঙ্গ ছিল র‌্যাফেল ড্র।

তাহেরা-ইউনুস হোল্ডিংস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ‘নর্দার্ন স্প্রিং অ্যামউজমেন্ট পার্ক’ আয়োজিত তিন দিনব্যাপী ঈদ আনন্দ মেলার পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ সরকারের ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সদস্য তোহিদুল ইসলাম। মেলার দ্বিতীয় দিনে ‘মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোরশেদ মিলটন এমপি।

আরও পড়ুন

তাহেরা-ইউনুস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমানের সভাপতিত্বে এবং যুবদল নেতা মশিউর রহমান বাবুর সঞ্চায়লনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন-শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, কমিউনিটি পুলিশিং ফোরাম শাজাহানপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুহম্মদ জাফর আলমগীর, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম সাগর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরের পল্লিতে ঈদ আনন্দ মেলায় মুগ্ধতা ছড়ালো গ্রামীণ খেলাধুলা ও বাউল গান

বগুড়ায় ঈদের ছুটিতে বিএনপি কর্মীসহ তিন খুন

ঈদুল ফিতরের ছুটির আমেজ আজও কাটেনি শহরে নেই চিরচেনা কোলাহল ও যানজট

যমুনার পানি কমলেও বগুড়া সারিয়াকান্দির পর্যটন কেন্দ্রে উপচেপড়া ভিড়

বগুড়ার ৪৫টিসহ ২৭৪ কেন্দ্রে রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে

২৫ মার্চ রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না