নাটোরের লালপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ছোটবাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), একই গ্রামের সেকেনের ছেলে মনির হোসেন (২৭) ও বাবুল হোসেন (২৫)। আহতরা হলেন-বড়বাদকয়া গ্রামের ওয়াজেদের ছেলে মিঠুন (৩০), ভেলাবাড়িয়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে গোলাম রাব্বী, ফজলুর রহমানের ছেলে রাজিবুল ইসলাম (২৬), রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মজনু (৩৫), ছোট বাদকয়া গ্রামের বাবুল (৪০)।

লালপুর থানার ওসি মজিবুর রহমান জানান, লালপুরগামী একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাতে থাকা যাত্রী জাহিদুল ইসলামের মৃত্যু হয়। আহত হয় আরো ছয়জন। পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মনিরুল ও বাবুল নামে আরও দুইজন মারা যান।
আরও পড়ুনওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ছাড়াও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করা থানা আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন





_medium_1774280218.jpg)
_medium_1774278726.jpg)


