মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার
মাদারীপুরে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৩ মার্চ) কালকিনি ও রাজৈর উপজেলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত রুহুল আমিন ঘরামী কালকিনির লক্ষিপুর ইউনিয়নের জায়গির গ্রামের বাসিন্দা এবং অজিত বিশ্বাস রাজৈরের কদমবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের নিতাই বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১০ দিন আগে নিখোঁজ হন কালকিনি উপজেলার জায়গির গ্রামের বাসিন্দা রুহুল আমিন ঘরামী (৪৫)। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।
আরও পড়ুনসোমবার (২৩ মার্চ) সকালে এক কৃষক ওই গ্রামের একটি ধানক্ষেতে পরিচর্যা করতে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে দ্রুত বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানালে তারা পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
অপরদিকে দুপুরে রাজৈর উপজেলার ফুলবাড়ি গ্রামের একটি লিচু বাগান থেকে অজিত বিশ্বাস ওরফে পটে (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অজিত মাদকাসক্ত হওয়ায় পারিবারিক ঝগড়ার জেরে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1774277852.jpg)
_medium_1774273493.jpg)
_medium_1774273037.jpg)
_medium_1774271301.jpg)
_medium_1774270646.jpg)

_medium_1774242225.jpg)
