ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৬, ০৮:৩১ রাত

দেশকে বাসযোগ্য করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

দেশকে বাসযোগ্য করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

দেশ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি উন্নত, সমৃদ্ধ ও বাসযোগ্য বাংলাদেশ পায়। এ লক্ষ্য অর্জনে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আজ শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

জামাতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব ক্বারি ইব্রাহিম। ঈদের নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর দরবারে দেশবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

প্রধান এ জামাতে কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঈদগাহ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লার ১৭টি উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মোট ৪ হাজার ১৫১টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৩টি মসজিদে এবং ২ হাজার ৫৮টি ঈদগাহে জামাত আদায় করা হয়।

সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে কুমিল্লাবাসী তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করেন। উৎসবকে কেন্দ্র করে শহর ও গ্রামাঞ্চলে ছিল আনন্দঘন পরিবেশ, পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির চিত্রও ছিল স্পষ্ট। প্রতিটি বিনোদন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে বাসযোগ্য করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

উয়ারী-বটেশ্বরখ্যাত প্রত্নতত্ত্ববিদ হাবিবুল্লা পাঠান আর নেই

দেওয়ানগঞ্জে ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত ও দুই শিশু নিখোঁজ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ২৩২ বন্দী পেল ঈদের নতুন পোশাক

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল আয়ারল্যান্ডের