ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৬, ০৮:৩৫ রাত

প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়নি: খালেদ হোসেন

প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়নি: খালেদ হোসেন

জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়নি, বিএনপি নেতাদের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব।

আজ শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিলম্ব হওয়ার কোনো কারণ নেই, বিএনপি জনগণের রায়ের ওপর বিশ্বাসী। আমরা সরকার গঠন করেছি, দায়িত্ব নিয়েছি। ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যাব। জেলা পরিষদ থেকে শুরু করে পৌরসভাগুলোতে অনেকদিন ধরে সরকারি কর্মকর্তারা দায়িত্বে ছিলেন। আপাতত আমাদের দলীয় যারা আছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কাঠামোগুলো চালু রাখার জন্য। আমরা সহসাই নির্বাচনে যাব।

আরও পড়ুন

তিনি বলেন, জেলা পরিষদে প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়েছে- এটা ঠিক না। জাতীয় নির্বাচনে জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে। সেজন্যই স্থানীয় সরকারের যে কাঠামোগুলো, সেগুলোতে আমরা আপাতত তাদের দায়িত্ব দিয়েছি। এটা দলীয়করণ, ঠিক না। জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থারই আমরা প্রতিফলন করে যাচ্ছি।

এর আগে, সকাল সাড়ে ৮টায় জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়৷ জামাতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব সিবগাতুল্লাহ নূর। জামাতে নামাজ আদায় করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন, সেক্রেটারি আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি জোনায়েদ হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসক নিয়োগে দলীয়করণ করা হয়নি: খালেদ হোসেন

দেশকে বাসযোগ্য করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

ঈদ উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

উয়ারী-বটেশ্বরখ্যাত প্রত্নতত্ত্ববিদ হাবিবুল্লা পাঠান আর নেই

দেওয়ানগঞ্জে ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত ও দুই শিশু নিখোঁজ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ২৩২ বন্দী পেল ঈদের নতুন পোশাক