ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ১২:৪৪ দুপুর

আমিরাত উপকূলে জাহাজে হামলা

আমিরাত উপকূলে জাহাজে হামলা

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজে আগুন ধরে গেছে।
 
স্থানীয় সময় বুধবার শেষ রাতের দিকে এ হামলার ঘটনা ঘটে। হরমুজ প্রণালীর কাছে থাকা ওই জাহাজে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও।
 
তারা বলেছে, জাহাজটি ওমান সাগরে আমিরাতের খোর ফাক্কান থেকে ১১ নটিক্যাল মাইল দূরে ছিল। তখন হামলার ঘটনা ঘটে। হামলার পর জাহাজটিতে আগুন লেগেছে।
 
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে হামলা চালায়। এরপর দেশটি হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে সেটি বন্ধ করে দেয়। যুদ্ধ শুরুর পর অন্তত ২০টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ