ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ মার্চ, ২০২৬, ০৭:২৯ বিকাল

চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতর উদযাপন হবে শনিবার।

বৃহস্পতিবার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির এই সিদ্ধান্ত জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনিই চাঁদ দেখা কমিটির সভাপতি।

ইসলামিক ফাউন্ডেশন বলছে, বাংলাদেশের কোনো জেলা থেকে চাঁদ দেখার খবর আসেনি। ফলে শুক্রবার ৩০ রোজা পূর্ণ হবে। শাওয়াল মাস গণনা শুরু হবে শনিবার থেকে।

হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবে ঈদুল ফিতর হবে শুক্রবার।

আরও পড়ুন

ঈদুল ফিতরের সাত দিনের সরকারি ছুটি শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকে। ঈদের পর আগামী ২৪ মার্চ আবার অফিস আদালত খুলবে।

শনিবার জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় হবে ঈদুল ফিতরের প্রধান জামাত। সেখানে একসঙ্গে ৩৫ হাজার মানুষের অংশগ্রহণে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে এবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

বিশ্ববাজারে বাড়লো তেল-গ্যাসের দাম

চাঁদপুরে ৬ মুসল্লিকে নিয়ে ঈদের নামাজ আদায়

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানি‌য়ে‌ নরেন্দ্র মোদীর চিঠি

ডিমলায় তিস্তায় পাথর উত্তোলন বন্ধ করতে গিয়ে চেয়ারম্যানের ওপর হামলা, আহত ২০

চট্টগ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে গৃহবধূ-শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার