ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ১০:৪১ রাত

ঠাকুরগাঁওয়ে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ

ঠাকুরগাঁওয়ে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে(১৪) মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পর আজ বুধবার (১৮ মার্চ) ভুক্তভোগী ছাত্রীর বাবা গপেন্দ্র নাথ রায় বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় স্থানীয় বাপ্পি রায়(১৯) ও গৌতমের (২০) নাম উলে¬খ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। অপহৃত ছাত্রী স্থানীয় চকমিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ৮টায় ওই ছাত্রী তার দুই বান্ধবীর সাথে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে স্কুলের দিকে যাচ্ছিল।

পথে গোলিম বাবুর হাটের উত্তর পাশে শিশিরি পুকুর সংলগ্ন পাকা রাস্তায় আগে থেকে ওতপেতে থাকা বাপ্পি ও গৌতম মোটরসাইকেলযোগে এসে ছাত্রীর পথরোধ করে। এসময় তারা ছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সাথে থাকা বান্ধবীরা বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।

বাদির অভিযোগ, ১নং আসামি বাপ্পি রায় দীর্ঘদিন স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। বিষয়টি বাপ্পির পরিবারকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। উল্টো ক্ষিপ্ত হয়ে সে অপহরণের পরিকল্পনা করে।

আরও পড়ুন

ভুক্তভোগীর বাবা গপেন্দ্র নাথ রায় জানান, ঘটনার পর আসামিদের বাড়িতে খোঁজ নিতে গেলে তারা ছাত্রীর অবস্থান জানাতে অস্বীকার করে এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। পরিবারের আশঙ্কা, আসামিরা সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্য হতে পারে এবং মেয়েটিকে অসামাজিক কাজে লিপ্ত করা বা বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রেখেছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, স্কুলছাত্রী অপহরণের ঘটনায় একটি এজাহার প্রাপ্ত হয়েছি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ

সরকারের জনবিরোধী কাজের প্রতিবাদ হবে সংসদ ও রাজপথে : হুইপ মাওলানা রফিকুল ইসলাম

নওগাঁর আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না : এমপি রেজু শেখ

চাঁপাইনবাবগঞ্জে শিরিন সুলতানা নামের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এবার ঈদে রাবি ক্যাম্পাসে দুই শতাধিক শিক্ষার্থী

রাজশাহীর পুঠিয়ায় ডাম্পট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত