ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ১০:২৯ রাত

নওগাঁর আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না : এমপি রেজু শেখ

নওগাঁর আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না : এমপি রেজু শেখ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণনিগর) আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম বলেছেন, আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার কোন ত্রুটি থাকবে না। আমি আপনাদেরকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

তিনি বলেন, আত্রাই মোল্লা আজাদ সরকারি কলেজ এলাকার স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা কলেজের শিক্ষার মানোন্নয়নে সচেষ্ট হোন। আমি কলেজের সার্বিক উন্নয়নে সচেষ্ট থাকবো। আমি এ কলেজেরই ছাত্র ছিলাম। আজ এ বিদ্যাপিঠে এমপি হিসেবে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এমপি শেখ রেজাউল ইসলাম রেজু গত মঙ্গলবার বিকেলে কলেজ চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহ উদ্দিন।

আরও পড়ুন

কলেজের প্রভাষক আখতারুজ্জানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আত্রাই থানার ওসি আব্দুল করিম, কলেজের সাবেক অধ্যাপক এএফএম মনসুর রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সাগর, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু মৃধা প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না : এমপি রেজু শেখ

চাঁপাইনবাবগঞ্জে শিরিন সুলতানা নামের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এবার ঈদে রাবি ক্যাম্পাসে দুই শতাধিক শিক্ষার্থী

রাজশাহীর পুঠিয়ায় ডাম্পট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে ৩ বস্তা গাঁজা উদ্ধার ৩ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের ফুলবাড়ীতে বাস চাপায় পথচারী নিহত