ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ১০:৩৪ রাত

সরকারের জনবিরোধী কাজের প্রতিবাদ হবে সংসদ ও রাজপথে : হুইপ মাওলানা রফিকুল ইসলাম

সরকারের জনবিরোধী কাজের প্রতিবাদ হবে সংসদ ও রাজপথে : হুইপ মাওলানা রফিকুল ইসলাম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জের উল্লাপাড়ার গণমাধ্যম কর্মীদের সাথে ঈদপূর্ব  মতবিনিময় সভায় বলেছেন, জামায়াত সরকারের ভালো কাজে সমর্থন ও সহযোগিতা করবে। কিন্তু জনবিরোধী ও ইসলাম বিরোধী কোন কাজ করলে প্রকৃত বিরোধী দল হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার প্রতিবাদ সংসদ ও রাজপথে করা হবে। এমপি হওয়ার পূর্বে সততার সাথে কাজ করেছি।

এখন এমপি হয়েছি। কাজ করতে গিয়ে অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃতভাবে যদি ভুল করতে যাই, তাতে করে যদি জনগণের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তবে আমাকে সঠিক পথে চলার পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। সাংবাদিকদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কাছে সঠিক ও নিরপেক্ষ তথ্য পাওয়া যাবে।

এতদিন নিজ থেকে সমাজের উপকার করার করেছি। এবার অফিসিয়াল ভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার সুযোগ রয়েছে। তিনি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, উল্লাপাড়ায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি তার পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। তবে এক্ষেত্রে তিনি জনগণ ও গণমাধ্যম কর্মীদের পরামর্শ  সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে  শহরে একটি অভিজাত্য হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ভৌমিক, এ আর জাহাঙ্গীর, নজরুল ইসলাম, আব্দুস ছাত্তার, হাফিজুর রহমান বাবলু, রবিউল ইসলাম, তুহিন আলম, লিখন আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী