ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ০৯:৩৩ রাত

বগুড়ার ঈদ মার্কেট কেনাকাটায় শেষ সময়ে ভিড় আতর-সুরমার দোকানে

বগুড়ার ঈদ মার্কেট কেনাকাটায় শেষ সময়ে ভিড় আতর-সুরমার দোকানে

স্টাফ রিপোর্টার : ঈদের দিন সকালে নতুন পাঞ্জাবির সাথে সুগন্ধী, সুরমা আর নতুন টুপি ছাড়া ঈদ যেন অসম্পূর্ণ। এর সাথে নতুন জায়নামাজ থাকলেতো কথাই নেই। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর ঈদের দিনে সকালে নতুন কাপড়ের সাথে নতুন সুগন্ধী, সুরমা আর টুপি মুসলমানদের দেয় ঈদ আনন্দের পূর্ণতা। তাইতো মানুষ তার প্রয়োজনীয় কেনাকাটা সেরে শেষ মুহূর্তে ভিড় করছেন আতর, সুরমা ও টুপির দোকানে।

বগুড়া শহরের নিউ মার্কেটস্থ কেন্দ্রীয় বড় মসজিদসংলগ্ন রয়েছে এমন অনেক দোকান। এ দোকানগুলোতে ভিড় বেড়েছে বহুগুণ। এ ভিড় আরও বাড়বে ঈদের আগের মধ্যরাত পর্যন্ত। এছাড়াও শহরের আশেপাশের ছোট-বড় বাজার, বন্দর ও ফুটপাতেও মৌসুমি আতর, সুরমা বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে বসেছেন। কেউ কেউ আবার মাইক বাজিয়ে বিক্রি করছেন এসব পণ্য।

প্রতিবারের মতই এবারও দোকানগুলোতে এসেছে নানা রঙের ও নকঁশার বাহারি টুপি। ইন্দোনেশিয়া, তুরষ্ক, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নানা নামের টুপির সমাহার দেখা যাচ্ছে দোকানগুলোতে। এছাড়াও দেশি টুমির নানা সমাহার রয়েছে দোকানে দোকানে। সুরমা বিক্রি হচ্ছে পরিমাণ মতো ২০ টাকা থেকে শুরু করে যার যতটুকু প্রয়োজন। আতরেও এসেছে নানা বৈচিত্র।

দেশি-বিদেশি নানা ব্রান্ডের নানা ঘ্রাণের আতরের সুগন্ধে বিমোহিত দোকানাগুলো। দরবার, হাসনাহেনা, আগড়উড, সুলতান, জেসমিন, কাঁচাবেলিসহ নানা নামের আতর রয়েছে দোকানগুলোতে। দামও রয়েছে মানুষের সাধ্যের মধ্যে। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে তেমন চিন্তা নেই। পছন্দের প্রয়োজনীয় পণ্য পেলেই তারা সন্তুষ্ট হয়ে তা নিয়ে নিচ্ছেন।

আরও পড়ুন

বিক্রেতারা বলছেন, আতর, সুরমা, টুপি ও জায়নামাজের বিক্রি জমে উঠেছে। পাকিস্তানি চুমকি টুপি সর্বোচ্চ ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বিভিন্ন মানের টুপি ২০০ থেকে ২৫০ এবং পাতলা তুর্কি টুপি ৫০ থেকে ১০০ এবং তাকওয়া টুপি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও আর ভালো মানের জায়নামাজ ১ হাজার ২০০ এবং তুর্কি জায়নামাজ ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও দুবাই’র আল-রিহাব ও ইন্ডিয়ার আল-নাঈম প্যাকেট আতর সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আর এসব আতর ৪০ থেকে পরিমাণভেদে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

এছাড়াও পরিমাণ ও ঘ্রাণ এবং নানা ব্রান্ডের বেশি দামের আতর। বিক্রেতারা বলছেন, তারা সারা বছর যে পরিমাণ টুপি, জায়নামাজ ও আতর বিক্রি করেন তার বেশিরভাগই বিক্রি হয় দুই ঈদে। বেচাবিক্রি বেশ ভালো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী