ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ০৭:১১ বিকাল

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সরিষার ভালো দাম পেয়ে কৃষক খুশি 

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সরিষার ভালো দাম পেয়ে কৃষক খুশি 

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে সরিষার বাম্পার ফলন হয়েছে। হাট-বাজারে সরিষার ভালো দাম পেয়ে কৃষক খুশি। গতকাল মঙ্গলবার উপজেলার যাদুরানী হাটে গিয়ে দেখা যায়, কাঁচা সরিষা প্রতি মণ ২ হাজার টাকা ও শুকনো সরিষা ২ হাজার ৭শ’ টাকা মণ বিক্রি হয়েছে। বাজারে সরিষার চাহিদাও বেশ ভালো রয়েছে। তবে ক্রেতারা বলচ্ছেন সরিষার দাম আরো বাড়তে পারে।

হরিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর সরিষার চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪২শ’ হেক্টর কিন্তু তা ছড়িয়ে আবাদ হয়েছে ৪ হাজার ৯৫০ হেক্টর। গত বছর আবাদ হয়েছিল ৩হাজার ৪৭০হেক্টর। গত বছরকে ছাড়িয়ে এ বছর বেশি আবাদ হয়েছে ১হাজার ৪৮০ হেক্টর।

রনহাট্রা গ্রামের কৃষক বেলাল বলেন, আমি এবার ২বিঘা জমিতে সরিষার চাষাবাদ করেছিলাম। ভালো ফলন হয়েছে। প্রতি বিঘায় ফলন হয়েছে ৮মণ করে। বর্তমান বাজারে ২ হাজার থেকে ২৭শ’ টাকা পর্যন্ত সরিষার মণ বিক্রি হচ্ছে। আমি ভালো দাম পেয়েছি এতে আমি খুশি। সরিষা তোলার পর ওই জমিতে ধান রোপণ করছি।

আরও পড়ুন

হরিপুর উজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর বলেন, এবছর আবহাওয়া ভালো থাকায় এ উপজেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ হয়েছে ৪হাজার ৯৫০ হেক্টর। গত বছর আবাদ হয়েছিল ৩হাজার ৪৭০ হেক্টর সে অনুযায়ী এ বছর ১ হাজার ৪৮০হেক্টর আবাদ বেশি হয়েছে।

৪ হাজার ৯৫০ হেক্টরের মধ্যে বারী ১৪ সরিষার ৩২ বিঘা প্রনোদণা, বারী ১৪,২০ ও বীনা ১১ জাতের ৩ হেক্টর প্রদর্শনী প্লট রয়েছে। এ বছর প্রতিহেক্টরে ফলন ধরা হয়েছে ১.৫ মেট্রিক টন। কম খরচে কম সময়ের মধ্যে অধিক মুনাফা অর্জনকারী ফসল হওয়ায় সরিষা চাষের প্রতি কৃষকের আগ্রহ বাড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সরিষার ভালো দাম পেয়ে কৃষক খুশি 

ঈদুল ফিতরের তারিখ জানাল অস্ট্রেলিয়া

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গৃহবধূর আত্মহত্যা ঘটনায় স্বামী ও শাশুড়ি আটক

'মন্ত্রী তেল পাওয়ার কথা বললেও আমরাতো পাম্প থেকে তেল পাচ্ছি না'

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেম করার’ আহ্বান চীনা বিশ্ববিদ্যালয়ের