রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত
মফস্বল ডেস্ক : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় বালুবোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাউছার ইমাম (৩৫) ও তার ৬ বছরের শিশু সন্তান রেদোয়ান হোসেন। তাদের বাড়ি জেলার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মৌগাছি গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে বাবা-ছেলে বানেশ্বর থেকে চারঘাটে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয়।
আরও পড়ুনএ বিষয়ে পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজী জানান, সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







