ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ০৭:০৪ বিকাল

ঈদুল ফিতরের তারিখ জানাল অস্ট্রেলিয়া

সংগৃহিত,ঈদুল ফিতরের তারিখ জানাল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংস্থা ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, আগামী শুক্রবার (২০ মার্চ) অস্ট্রেলিয়া জুড়ে উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

কাউন্সিল জানিয়েছে, হিজরি ১৪৪৭ সালের রমজান মাস আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) শেষ হবে। সেই হিসেবে শুক্রবার থেকে শাওয়াল মাস শুরু হবে এবং এদিনই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। স্থানীয় ও আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা ও কারিগরি তথ্য বিশ্লেষণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে নতুন চাঁদের উদয়কাল, সূর্যাস্তের পর চাঁদের অবস্থান এবং পার্শ্ববর্তী দেশগুলোতে এর দৃশ্যমানতার সূক্ষ্ম হিসাব বিবেচনা করা হয়েছে। 

আরও পড়ুন

বিশ্বের বিভিন্ন স্বনামধন্য ইসলামী গবেষণা পরিষদের স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতেই এই সময়সীমা নির্ধারণ করেছে ফতোয়া কাউন্সিল। এর ফলে দেশটিতে বসবাসরত প্রবাসী ও স্থানীয় মুসলিমদের মধ্যে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে দিনটি পালনের আহ্বান জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ