ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ০৫:৫০ বিকাল

সাঈদ জালিলিকে নিরাপত্তা প্রধান হিসেবে বিবেচনা করছে ইরান

সংগৃহিত,সাঈদ জালিলিকে নিরাপত্তা প্রধান হিসেবে বিবেচনা করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : আলি লারিজানির হত্যাকাণ্ডের পর ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান হিসেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক শীর্ষ কর্মকর্তা সাঈদ জালিলিকে বিবেচনা করছে তেহরান। 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সূত্র জানিয়েছে, ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির হত্যাকাণ্ডের পর কর্তৃপক্ষ তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সাঈদ জালিলিকে বিবেচনা করছে। 

সূত্র আরও জানায়, সাঈদ জালিলিকে কূটনীতি ও রাজনীতিতে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন একজন কট্টরপন্থি ইরানি ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়।

আরও পড়ুন

সম্প্রতি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি ও বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলায়মানির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় নিহত হন তারা।

হামলার পর প্রতিশোধ হিসেবে ইসরায়েলের একেবারে কেন্দ্রস্থলে ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে চার ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসির দাবি, এতে হতাহত হয়েছে দুই শতাধিক ইসরায়েলি। সূত্র: সিএনএন, জিও নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ