ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ০৪:০৭ দুপুর

ইরানে যুদ্ধ : জাতীয় দিবস উদযাপন স্থগিত করল পাকিস্তান

সংগৃহিত,ইরানে যুদ্ধ : জাতীয় দিবস উদযাপন স্থগিত করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যুদ্ধ এবং তার জেরে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় নিজেদের জাতীয় দিবস উদযাপন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতালাভের পর ১৯৪৮ সালের ২৩ মার্চ নিজেদের প্রথম সংবিধান গ্রহণ করে পাকিস্তান। সেই থেকে প্রতিবছর ২৩ মার্চ জাতীয় দিবস পালন করে আসছে দেশটি।

প্রতি বছর এই দিনটি উদযাপন উপলক্ষে রাজধানী ইসলামাবাদে সামরিক কুচকাওয়াচসহ বিভিন্ন আড়ম্বরপূর্ণ আয়োজন হয়। তবে এ বছর এসবের কিছুই হচ্ছে না।

আজ বুধবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, “ইরানে যুদ্ধ এবং তার জেরে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে চলতি বছর জাতীয় দিবস উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারের জাতীয় দিবস উদযাপন কেবল পতাকা উত্তোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।”

প্রসঙ্গত, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং তার জেরে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হরমুজ প্রণালিতে ইরান অবরোধ আরোপ করায় অন্য অনেক দেশের মতো পাকিস্তানও ভোগান্তিতে পড়েছে। কারণ, দেশটি জ্বালানি তেলের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর নির্ভরশীল এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার কারণে জ্বালানির নতুন চালান আসতে পারছে না।

আরও পড়ুন

তেলের চালান অনিয়মিত হয়ে পড়ায় ইতোমধ্যে সাধারণ ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম ২০ শতাংশ বাড়াতে বাধ্য হয়েছে পাকিস্তানের সরকার। সেই সঙ্গে জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক কর্মদিবস ৪ দিনে নামিয়ে আনা, বাড়িতে থেকে কাজ করাকে জোর দেওয়া এবং স্কুল-কলেজ বন্ধ রাখার মতো পদক্ষেপও ইতোমধ্যে নেওয়া হয়েছে।

সূত্র : জিও নিউজ

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যুদ্ধ : জাতীয় দিবস উদযাপন স্থগিত করল পাকিস্তান

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ২০

বিশ্বকাপ দলে নেইমারকে চান না আনচেলত্তি!

ইরানের অবরোধ থেকে হরমুজ প্রণালীকে উদ্ধার করা সম্ভব হবে : ট্রাম্প

ফিনালিসিমা বাতিল হওয়ায় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

কওমি মাদরাসা বোর্ডের বেফাকের ফল প্রকাশ