ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ১১:৩১ দুপুর

ঈদে বাড়ি ফেরার পথে

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ নিহত ৩, আহত ৯

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ নিহত ৩, আহত ৯, ছবি: দৈনিক করতোয়া ।

শেরপুরে (বগুড়া) প্রতিনিধি : পরিবারের জন্য ঈদের নতুন পোশাক আর সামান্য কিছু উপহার নিয়ে বাড়ি ফেরা পথে বগুড়ার শেরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী শিশু সহ ৩ জন নিহত ও ৯ আহত হয়েছেন। 


আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার ঢাকা—বগুড়া মহাসড়কে মাইক্রোবাসে আগুন ধরলে ড্রাইভার নিয়ন্ত্রন হারিয়ে ফেললে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনায় ঘটে ৩ যাত্রী নিহত হয়। এ সময় মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয়েছেন আরও ৯ জন। নিহতরা হলেন, শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (১৫), ড্রাইভার রিন্টু (৪৭)। আহতরা হলেন শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭), হামিম (৩০)।


স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা যাত্রীভর্তি একটি মাইক্রোবাস (ঢাকা মেট্র চ— ১৯—৩০৪১) ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। উপজেলার ছোনকা এলাকায় পেঁৗছানো মাত্রই হঠাৎ পুরো গাড়িতে দাউদাউ করে আগুন ধরে যায়, এ সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা খেলে বিকট শব্দ হয়। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতায় যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল খুবই কম। গাড়ির ভেতরেই পুড়ে প্রাণ হারান ড্রাইভার। তারপরেও জীবনের ঝঁুকি নিয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পেঁৗছায় শেরপুর ফায়ার সার্ভিস। 


ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারনা করা হচ্ছে ব্যাটারির লাইন থেকেই আগুনের সুত্রপাত হয়েছে।

আরও পড়ুন


শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পর আরো ২জন মারা যায়। এতে মোট ৩জন নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী