ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ০১:২৯ রাত

নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত, নরসিংদীতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে একই মহল্লার দুই বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন–মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) এবং বাগপাড়া মহল্লার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, “তারা পরস্পরের বন্ধু। তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

স্থানীয়রা জানায়, মিমের বাবা-মা অন্য জায়গায় ছিলেন। মিম বাড়িতে একাই থাকতেন। রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পলাশ থানা পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে মিমের ঝুলন্ত লাশ পায়। লাশে পচন ধরে যাওয়ায় কয়েকদিন আগে মিম ‘আত্মহত্যা করেছেন’ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

অন্যদিকে শরিফের বাড়িতে গিয়ে তার ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ পায় পুলিশ। ওই বাড়িতে শরিফের অসুস্থ মাও থাকেন। তবে তিনি কিছু টের পাননি বলে পুলিশকে জানিয়েছেন। পুলিশের ধারণা, ২৪ ঘণ্টার মধ্যেই শরিফ আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন

ওসি শাহেদ আল মামুন বলেন, “তারা দুজনেই মাদকাসক্ত ছিলেন বলে ধারণা পাওয়া গেছে। তবে কী কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।”

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী