ভিডিও মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ১২:৩৮ রাত

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত, সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে জনসেবার মান উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বাড়াতে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে আজ সোমবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (১৬ মার্চ) রাতে দিনাজপুর সফর শেষে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী এই সেবা চালু করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, সৈয়দপুর বিমানবন্দরে ওয়াই-ফাই কিউআর কোড স্ক্যান করে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সালেহ শিবলি বলেন, সরকারের এই ইতিবাচক উদ্যোগের আওতায় দেশের সব বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধাপে ধাপে ইন্টারনেট সুবিধা চালু করা হবে।

প্রেস সচিব আরও বলেন, নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী সারা দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ‘বিনা মূল্যে পাবলিক ইন্টারনেট’ চালু করছেন। এর আওতায় রেলওয়ে স্টেশন, বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে জনগণ বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন

এরই মধ্যে কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে এই সেবা চালু করা হয়েছে।

সালেহ শিবলি আরও বলেন, এই সেবা চালুর ফলে জনগণ সহজেই ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান, অনলাইন যোগাযোগ ও ভ্রমণসংক্রান্ত কাজ করতে পারবেন।

সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশব্যাপী এই প্রযুক্তি সুবিধা বাড়ানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিসিবি নির্বাচনে এনএসসির তদন্ত, আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় বোর্ড

১৯ বছর পর চাকরি ফিরে পেলেন ৩৩০ সার্জেন্ট-এসআই

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সাদিক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম