ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ০৯:১৭ রাত

ঈদের ছুটিতে যান চলাচল নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

ঈদের ছুটিতে যান চলাচল নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে সড়কে যানজট নিরসন ও যাতায়াত নির্বিঘ্ন করতে তিনটি বিশেষ নির্দেশনা দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ সোমবার (১৬ মার্চ) জারি করা এই বিজ্ঞপ্তিতে ছুটির সময়ে পণ্যবাহী যানবাহন চলাচল এবং জরুরি যোগাযোগের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, ঈদের আগের ৩ দিন এবং পরের ৩ দিন—অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের সব মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া যানজট এড়াতে মহাসড়কের দুই পাশে কোনোভাবেই যানবাহন পার্কিং করা যাবে না।

আরও পড়ুন

সব পণ্যবাহী যান বন্ধ থাকলেও জনস্বার্থে কিছু জরুরি সেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনগুলো নিয়মিত চলাচল করতে পারবে।

সড়কে যাতায়াত সংক্রান্ত যে কোনো সমস্যা বা তথ্য জানাতে বিআরটিএ একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নিচের নম্বরগুলো ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে:

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন জাকির 

ঈদের ছুটিতে যান চলাচল নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

বগুড়ার নন্দীগ্রামে মসজিদের ছাদ নির্মাণ কাজের উদ্বোধন

নাটোরের লালপুরে মৌসুমের প্রথম বৃষ্টি আম ও লিচুর জন্য রহমত

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ইরান বেশ শক্ত প্রতিপক্ষ: ট্রাম্প