ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ০৮:২০ রাত

ভিজিএফের চাল আত্মসাৎ করলে গলা দিয়ে নামবে না: সংস্কৃতিমন্ত্রী

ভিজিএফের চাল আত্মসাৎ করলে গলা দিয়ে নামবে না: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাৎ করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আত্মসাৎ করা এই চাল গলা দিয়ে নামবে না।

আজ সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। 

সংস্কৃতিমন্ত্রী বলেন, দেশে অবৈধভাবে নদ-নদী থেকে বালু উত্তোলনসহ সরকারি কাজে অনিয়ম হলে কঠোরভাবে দমন করা হবে। সেটা যদি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হয় তাকেও ছাড় দেওয়া হবে না। বিশেষ করে গ্রাম পর্যায়ে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে সেখানে কোনো প্রকার অনিয়ম হলে ওই চাল গলা দিয়ে নিচে নামবে না। তাকে আইনের মাধ্যমে কঠোর শাস্তি দেওয়া হবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য দেশব্যাপী খাল খনন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের উদ্যোগ নিয়েছেন। এ দেশের খাল খনন করলে কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। আমাদের নির্বাচনের ইশতেহারে ছিল দেশব্যাপী খাল খনন।

আরও পড়ুন

মন্ত্রী বলেন, দেশব্যাপী খাল খনন করা হলে কৃষক ইরি-বোরো ধানের মৌসুমে সহজেই সেচ দিতে পারবে। খালে সারা বছর পানি থাকলে কৃষক সঠিক সময় তার ফসলের খেতে পানি দিতে পারবে। তাই সারা দেশে ৫৪ জেলায় একযোগে খাল খননের কাজ শুরু হচ্ছে।

মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুরাদ হোসেন, মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহিনুর জামান, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিথুন রায় চৌধুরী।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী