ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ১১:২৯ রাত

নওগাঁর রাণীনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নওগাঁর রাণীনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ৩দিনের মাথায় আবারো এক প্রবাসীর স্ত্রী শিলামনি (২৫) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় রাণীনগর থানাপুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত শিলামনি উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন নিমতলা গ্রামের সৌদি প্রবাসী আব্দুল মজিদ মন্ডলের স্ত্রী।

জানা যায়, উপজেলার গোনা ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের রায়হান আলীর মেয়ে পার্শবর্তী কাশিমপুর ইউনিয়নের চকাদিন গ্রামের সৌদি প্রবাসী আব্দুল মজিদের সাথে প্রায় ৭বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে দুটি পুত্র সন্তান আছে। সংসার জীবনে স্বামীর বেপরোয়া আচরণে এবং জুয়া খেলার কারণে তাদের সংসারে সব সময় অশান্তি লেগেই থাকতো।

এর মধ্যে যোগ হয় সংসারে ঋণের বোঝা। পরিস্থিতি সামাল দিতে বছরখানেক আগে স্ত্রী ও ২ সন্তান রেখে মজিদ সৌদি আরবে চলে যায়। কিন্তু শিলামনিকে তার শ্বশুরবাড়ির লোকজন নানাভাবে মানসিক অত্যাচার করতো। এর সাথে তার স্বামী মজিদ ও বিদেশ থেকে শিলামনির ব্যক্তিগত বিষয়ে বিভিন্ন ধরণের অপবাদ দিয়ে মোবাইল ফোনে মানসিক নির্যাতন করতো।

আরও পড়ুন

এ কারণে সোমবার সকালে শয়ন ঘরে গলায় দড়ি দিয়ে আত্যহত্যা করেছে বলে জানান, শিলামুনির চাচা আইয়ুব মন্ডল। পরে রাণীনগর থানায় খবর দিলে সোমবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এব্যাপারে রাণীনগর থানায় শিলামনির চাচা বুদু সরদার  বাদি হয়ে একটি ইউডি মামলা করেন।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা রাণীনগর থানার এসআই রবিউল ইসলাম জানান, ইউডি মামলার পর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপালে পাঠান হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

তারেক রহমানকে দেখতে সৈয়দপুরে সড়কের দুই পাশে মানুষের ঢল

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দর টানা ৮ দিন বন্ধ