ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ১১:২৫ রাত

চাঁপাইনবাবগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

চাঁপাইনবাবগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রয্ুিক্ত এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, বিএনপি নির্বাচনি ইস্তেহারে সরকার গঠন করতে পারলে যে সব কাজ করার কথা বলেছিল, সরকার গঠনের পরপরই সে সব কাজ শুরু হয়েছে।

ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, ইমাম ও ধর্মীয়  নেতাদের ভাতা প্রদান শুরু হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী রেলওয়ে স্টেশন,বাসস্ট্যান্ডে ফ্রি ওয়াইফাই দেয়ার কাজও শুরু হয়েছে। দেশের প্রথম ট্রেন হিসেবে স্টারলিংকের সংযোগে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সংযোগ সেবা দেয়া শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আন্ত:নগর বনলতা  ট্রেনে। দ্রতই কৃষি কার্ড বা ফার্মার্স কার্ড দেয়ার কাজ শুরু হবে।

আজ সোমবার (১৬ মার্চ) বিকাল ৪টার দিকে উপদেষ্টা  আসিফ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের রুহুল বাঁধ এলাকায় প্রায় বুঁজে হারিয়ে যাওয়া পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যর ‘নবাব খাল’ পুন:খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরও পড়ুন

তিনি বলেন, খাল খননের কৃষিতে অবদানসহ নানা ধরণের উপকারিতা রয়েছে। শহিদ জিয়াউর রহমানের মৃত্যুর প্রায় ৪ দশক পর আবার  দেশের বিভিন্ন স্থানে একযাগে কর্মসূচি শুরু করা হলো। সারাদেশে এ কর্মসূচি সফল হবে বলেও আশা করেন উপদেষ্টা।

জেলা পনি উন্নয়ন বোর্ডের (পাউবো) আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর আসনের এমপি ও জামায়াতের ঢাকা দক্ষিণ মহানগর আমীর নুরুল ইসলাম বুলবুল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ,সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদ প্রশাসক, বিএনপি নেতা ও সাবেক এমপি হারুনুর রশীদ ও জেলা পাউবো নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

তারেক রহমানকে দেখতে সৈয়দপুরে সড়কের দুই পাশে মানুষের ঢল

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দর টানা ৮ দিন বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে কারেন্ট জাল দিয়ে পাখি হত্যা, ২৫ হাজার টাকা জরিমানা