ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ০৩:৪৩ দুপুর

আমিরাতের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১

আমিরাতের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় বেলা ১১টার কিছু আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আবুধাবি গণমাধ্যম দফতর জানায়, আল বাহইয়াহ এলাকায় একটি বেসামরিক গাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ ঘটনায় একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাধা দেয়া হয়েছিল, নাকি সরাসরি আঘাত হেনেছ, তা এখনো স্পষ্ট নয়।

একই দিন সকালে আবুধাবি পুলিশ জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র হুমকির মোকাবিলা করছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানায়। এছাড়া ড্রোন—সম্পর্কিত ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১

প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ স্বামী গ্রেপ্তার

ঈদুল ফিতরে কারাবন্দিদের জন্য থাকছে যেসব খাবার

সিরিজ হারে নির্বাচকদের কঠোর সমালোচনায় আফ্রিদি

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইকমিশনার প্রণয় ভার্মা

বরিশালে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর