ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ০৭:০২ বিকাল

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে: নাহিদ

সংগৃহিত,সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে: নাহিদ

সংবিধান সংস্কার পরিষদের ওপর সরকারের বক্তব্যের প্রেক্ষিতে আমাদের করণীয় ঠিক করব। এ বিষয়ে সংসদেই সরকারের মনোভাব জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (১৪ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এই মিটিংয়ে আলোচনা হওয়ার কিছু নেই, সে বিষয়ে সংসদ অধিবেশনে বলবো।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণের ওপরে সংসদ সদস্যরা বক্তব্য দেন। ভাষণ নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ৫০ ঘণ্টা বলা হয়েছে, এটি এখনও নির্ধারিত হয়নি।’

নাহিদ বলেন, ‘অধ্যাদেশ নিয়ে কিছুটা আলোচনা হয়েছে আজকের বৈঠকে। আগামীকাল রোববারের অধিবেশনে হ্যাঁ-না ভোটের মাধ্যমে অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠানো হবে।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণের ওপরে বক্তব্য অবশ্যই দেবো। সেখানে বলবো কোন কারণে ওয়াকআউট করেছি, কেন মনে করেছিলাম এই সংসদে রাষ্ট্রপতির ভাষণ কেন অনুচিত। ধন্যবাদ দেবো না, আমাদের বক্তব্য বলবো।’

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জোটসঙ্গী জামায়াতের আন্দোলনের হুঁশিয়ারি প্রসঙ্গে নাহিদ বলেন, গণভোটের রায় যেহেতু সংস্কারের পক্ষে এসেছে; সংসদ অধিবেশনের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও ডাকার কথা ছিলো। সরকার দলের পক্ষ থেকে বলা হয়েছিলো, সংসদ শুরু হলে সংসদে এ বিষয়ে আলোচনা হবে।’

তিনি আরও বলেন, ‘সংসদে এ নিয়ে জানতে চাইবো। সরকার দলের বক্তব্যের প্রেক্ষিতে করণীয় ঠিক করবো। আমরা চাই, সংসদ যেন দ্রুত সংবিধান সংস্কার পরিষদে রূপ নেয়।’
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে: নাহিদ

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

‘প্রেশার কুকার’-এ মিশা সওদাগর

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি : তারেক রহমান

শ্রীপুরে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় নারীর তিন খণ্ড মরদেহ উদ্ধার

শৃঙ্খলাভঙ্গ করায় শাস্তি পেলেন সালমান আলি আঘা