ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬, ০৬:৪৫ বিকাল

শ্রীপুরে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় নারীর তিন খণ্ড মরদেহ উদ্ধার

শ্রীপুরে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় নারীর তিন খণ্ড মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির পাশের ডোবা থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর তিন খণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির পাশের ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও বাড়ির মালিক সূত্রে জানা গেছে, সকাল থেকেই এলাকায় উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধের মাত্রা অসহনীয় হয়ে উঠলে বাড়ির ভাড়াটেরা দুর্গন্ধের উৎস খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ছোট একটি ডোবায় কচুরিপানার ভেতর মানুষের শরীরের খণ্ডিত অংশ ভাসতে দেখে বাড়ির মালিককে জানান তারা। পরে মালিক পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে নারীর দেহের তিনটি খণ্ড উদ্ধার করা হয়।

বাড়ির মালিক নাজমুল হাসান জানান, প্রায় ১০ বছর আগে ভাড়াটেদের ব্যবহারের পানি নিষ্কাশনের জন্য ডোবাটি তৈরি করা হয়েছিল। সেখানে এখন কচুরিপানা জমে রয়েছে।

আরও পড়ুন

স্থানীয়দের ধারণা, এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় অন্য কোথাও ওই নারীকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে শরীরের অংশগুলো এখানে ফেলে রাখা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত কাজ চলছে ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী