ইমাম-পুরোহিত-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার
আগামীকাল শনিবার ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ) সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
তথ্য অধিদপ্তরের পাঠানো এ বিবরণীতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (শনিবার) সকাল ১০টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
আরও পড়ুনএতে আরও জানানো হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
-69b3df03152c1_medium_1773405470.jpg)




_medium_1773402183.jpg)
_medium_1773406615.jpg)

