ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৬, ০৬:০৯ বিকাল

১৪-১৫ মার্চ বিমানের দুবাই ও আবুধাবি ফ্লাইট চালু

১৪-১৫ মার্চ বিমানের দুবাই ও আবুধাবি ফ্লাইট চালু

মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুবাই, আবুধাবি ও শারজাহ রুটের ফ্লাইটসমূহ গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত হয়ে যাওয়া দুবাই ও আবুধাবি ফ্লাইট ১৪ ও ১৫ মার্চ আবার চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুক্রবার (১৩ মার্চ) বিমানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ ও ১৫ মার্চ ২০২৬ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দুবাই এবং আবুধাবিগামী ফ্লাইটসমূহ পরিচালিত হবে।

দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে যেসব সম্মানিত যাত্রী ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে ভ্রমণের জন্য টিকেট ক্রয় করেছিলেন, তারা উল্লিখিত ফ্লাইটসমূহে কোনো চার্জ ছাড়াই সিট বুকিং করে ভ্রমণ করতে পারবেন। বুকিং করতে যোগাযোগ করুন বিমানের যেকোনো সেলস সেন্টারে বা ক্রয়কৃত টিকেট প্রদানকারী এজেন্সি সাথে, অথবা কল করুন বিমান কলসেন্টারে (১৩৬৩৬)।

আরও পড়ুন

এছাড়াও যাত্রীদের সুবিধার্থে ফ্লাইটের নির্ধারিত সময়ের ৪ (চার) ঘণ্টা পূর্ব পর্যন্ত ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বিমানের সেলস সেন্টার থেকেও বুকিং সেবা প্রদান করা হবে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিমান কর্তৃপক্ষ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যথাসময়ে যাত্রীদের অবহিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪-১৫ মার্চ বিমানের দুবাই ও আবুধাবি ফ্লাইট চালু

চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ: নারায়ণগঞ্জে কাজ করার সুযোগ

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

শিক্ষার্থীদের দাঁড় করিয়ে ফুলেল শুভেচ্ছা নেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী

ব্রাউজারেই মিলবে হোয়াটসঅ্যাপ কলিং সুবিধা

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৮