ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ১০:৩৬ রাত

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে চার মাস পর বৃষ্টি, গুটি হওয়া আমের মুকুলে স্বস্তি

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে চার মাস পর বৃষ্টি, গুটি হওয়া আমের মুকুলে স্বস্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : টানা প্রায় সাড়ে চার মাস বিরতির পর বহু কাঙ্খিত বৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) গড়ে ৪ মি.মি. বৃষ্টি হয়েছে জেলাজুড়ে। গত বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে হালকা বাতাস ও বজ্রসহ শুরু হবার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত কয়েক দফায় থেমে থেমে সদরে ১,শিবগঞ্জে ১,গোমস্তাপুরে ১৫,নাচোলে ২ এবং ভোলাহাটে ১ মি.মি. বৃষ্টি রেকর্ড করে কৃষি বিভাগ।  আকাশে এখনও রয়েছে মেঘ। বইছে হালকা বাতাস।

শীতের শেষে গত কয়েকদিনের অস্বস্তিকর ভ্যাপসা গরমের সাথে সকালের কুয়াচ্ছন্ন আবহাওয়া এবং দিনব্যাপী ঘোলাটে রোদের আবহাওয়ার মধ্যে হালকা এই বুষ্টি কিছুটা  প্রশান্তি এনেছে জনজীবনে।  এদিকে আমের রাজ্যজুড়ে গাছে গছে রয়েছে ভরা মুকুল। অস্বাভাবিক এই আবহাওয়ায়  কিছু মুকুল নষ্ট (স্থানীয় ভাষায় জ¦লে বা পুড়ে যাওয়া)  হবার কথা জানিয়েছেন আমচাষীরা। ফাল্গুন শেষের গুমোট অবস্থা কাটাতে সুন্দর বৃষ্টির প্রত্যাশা করছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, জেলায় চলতি মৌসুমে  ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমির ৯২ লাখ ৪৪ হাজার ৭৬৫ গাছ থেকে ৪ লাখ ৫৮ হাজার ৯১২ আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ  হয়েছে। সবঠিক থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। কৃষকরা বলছেন, সে ক্ষেত্রে সারা দেশে এবার মুকুলের যে অবস্থা তাতে আম উৎপাদন খরচ অনুপাতে মোটেই লাভজনক হবে না।

এ জন্য অনেকেই আম  চাষে আগ্রহ হারাচ্ছেন। কেটে ফেলে হচ্ছে বাগান। তবে পাকা আম পুরোদমে উঠতে এখনও প্রায় ৩ মাস। শেষ পর্যন্ত উৎপাদন কেমন হয় তা বলা এখন সম্ভব না। এদিকে গত ২০২৫ সালে জেলা থেকে  মাত্র ১৫৩ টন আম রপ্তানি হয়েছে। গত ২০২৩ সালে জেলা থেকে সর্বোচ্চ ৩৭৬ টন আম রপ্তানি হয়েছিল। কাঁচা ও পাকা আম রপ্তানি নিয়ে সারা বছর  বিশেষ করে প্রচলিত মৌসুমে অনেক কথা হলেও এখনও তেমন কোন কাজ হয়নি বলে  অভিযোগ করেছেন চাষীরা।

আরও পড়ুন

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড, ইয়াসিন আলী বলেন,জেলায় এবার প্রায় শতভাগ গাছেই মুকুল এসেছে। আর বৃষ্টিও হয়েছে গুটি আসার মূহুর্তে। এই বৃষ্টি শুধু প্রস্ফুটিত মুকুল ছাড়া সব ধরণের মুকুল,গুটি এমনকি সকল ফসলের জন্য ভাল ফল বয়ে আনবে।

সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বলেন, এই সময় আমগাছে হপার পোকা ও ছত্রাক (ফাংগাস) আক্রমণ হয়। এটি রোধ করতে ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে।  হপারের আক্রমনে কিছু  এলাকার গুটি কেটে যাওয়ার কিছু খবর পাওয়া গেছে। তবে সার্বিক অবস্থা এখন পর্যন্ত ভাল। তিনি বলেন,বৃষ্টিকে  স্বাগত জানিয়েছেন সকল কৃষক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দশ মিনিটের ঝড়ে লন্ডভন্ড লালমনিরহাটের তিস্তার চরাঞ্চল

দিনাজপুরের বিরামপুরে ১০ মামলার আসামি নারী মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে সোনালী ব্যাংকে ৩৬ হাজার জাল নোটসহ যুবক আটক

বগুড়ায় মৌসুমের প্রথম বৃষ্টি, যা গরম কমিয়ে প্রকৃতি ও জনজীবনে সতেজতা ফিরিয়ে এনেছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর