ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ১২:৫২ দুপুর

ড. ইউনূস—জাইমাসহ সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন যারা

ড. ইউনূস—জাইমাসহ সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন যারা, ছবি: সংগৃহীত।

জাতীয় সংসদ অধিবেশনের দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার—উজ—জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমানসহ নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান প্রমুখ উপস্থিত আছেন।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হওয়া এই অধিবেশনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে স্পিকার মেজর হাফিজ (অব.) বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়েছেন।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন। এতে সরকারদলীয় ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। সকালে থেকে সংসদ ভবনে ঢুকতে দেখা যায় তাদের।

প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত রয়েছেন।

জাতীয় সংসদ অধিবেশনের দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার—উজ—জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান, কন্যা জাইমা রহমানসহ নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান প্রমুখ উপস্থিত আছেন।

আরও পড়ুন

২০২৪ সালের ৫ আগস্ট গণ—অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ১৭ ফেব্রুয়ারি শপথ নেন নতুন সংসদ সদস্যরা।

সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার এক মাসের মাথায় আজ বসল প্রথম অধিবেশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূস—জাইমাসহ সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন যারা

হাফিজ উদ্দিন আহমদ স্পিকার, ডেপুটি স্পিকার কায়সার কামাল

সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি

কোরাম, ওয়াকআউট, এক্সপাঞ্জের মানে কী?

স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী

মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন