ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ১১:৩৪ দুপুর

মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন

মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন, ছবি: সংগৃহীত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলো।

তার আগে সরকার প্রধান তারেক রহমান তার নাম প্রস্তাব করেন। পরে মির্জা ফখরুল ইসলাম দলীয় সমর্থন দেন। তারপরে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে আব্দুল্লাহ তাহের সমর্থন দেন।আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় এ অধিবেশন শুরু হয়।

ছাত্র—জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পরপরই ভেঙে দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ। এর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। ওই নির্বাচনে দুই—তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় এবার সংসদে দলটির কোনো প্রতিনিধিত্ব নেই।

আরও পড়ুন

সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতায় ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন

সংসদের প্রথম অধিবেশন শুরু

নতুন পরিপত্র জারি: ৫ আগস্ট ও ১৬ জুলাই দিবস বলবৎ

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমার ক্যালিগ্রাফি