ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ১১:৫২ দুপুর

সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি

সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি, ছবি: সংগৃহীত।

সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার বেলা ১১টায়। প্রথম অধিবেশনটি প্রায় এক মাস চলতে পারে। প্রথম দিনের কার্যসূচি সম্পর্কে চিফ হুইপ জানান, পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হবে। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার পদে একাধিক প্রার্থী না থাকলে কণ্ঠভোটের মাধ্যমেই তারা নির্বাচিত হবেন।নির্বাচনের পর ১৫ থেকে ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হবে। এই বিরতিতে সংসদ ভবনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে। 

অধিবেশনে পাঁচ সদস্যের একটি সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপন করা হবে।

এ ছাড়া প্রথম বৈঠকে সরকারের প্রধান কাজ হবে অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের মেয়াদে জারি করা প্রায় ১৩০টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা।

আরও পড়ুন

এসব অধ্যাদেশ বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এরপর সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী বছরের প্রথম ও নতুন সংসদের প্রথম অধিবেশন হিসেবে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই প্রথম দিনের অধিবেশন মুলতবি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি

কোরাম, ওয়াকআউট, এক্সপাঞ্জের মানে কী?

স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী

মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন

সংসদের প্রথম অধিবেশন শুরু

নতুন পরিপত্র জারি: ৫ আগস্ট ও ১৬ জুলাই দিবস বলবৎ