ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৯:১৪ রাত

বগুড়ার ধুনটে আগুনে পুড়ে সর্বশান্ত কৃষক পরিবার

সংগৃহিত, বগুড়ার ধুনটে আগুনে পুড়ে সর্বশান্ত কৃষক পরিবার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে এক কৃষক পরিবারের বসতবাড়ি, আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

গতকাল মঙ্গলবার সকালে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আনারপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

এলাকাবাসি ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আনারপুর গ্রামের প্রান্তিক কৃষক জাবেদ মোল্লার বাড়ির বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসির প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বসতঘর ও ঘরে থাকা মালামালসহ অর্থ পুড়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত জাবেদ মোল্লা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গৃহকর্তা জাবেদ মোল্লা জানান, আগুন আমাকে নিঃস্ব করে দিয়েছে। ধার-দেনা করে চাষাবাদ করতাম। বসতঘর, আসবাবপত্র ও টাকা সব পুড়ে ছাই হয়ে গেছে। এই ক্ষতি পুষিয়ে নিতে অনেক সময় লাগবে। এজন্য তিনি সরকারি সহায়তা কামনা করেছেন।

আরও পড়ুন

ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হামিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। বসতঘরে থাকা মালামাল ও টাকা ভস্মিভূত হয়েছে। পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সময় ওই বাড়িতে কোন লোকজন ছিল না। পরিবারের সবাই ঢাকায় অবস্থান করছিলেন।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে আগুনে পুড়ে সর্বশান্ত কৃষক পরিবার

মাদারীপুরে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বগুড়ার নন্দীগ্রামে অগ্নিকান্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ভস্মিভূত

কুমিল্লায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

স্ত্রীসহ ঢাকা ওয়াসার সাবেক এমডি সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শরণখোলায় আস্ত ছাগল গিলে লোকালয়েই পড়ে ছিল সুন্দরবনের অজগর