অভয়নগরে একাধিক মামলার পলাতক আসামি ১২ ককটেলসহ আটক
যশোরের অভয়নগর এলাকায় ১২টি বোমার মত ককটেলসহ একাধিক মামলার পলাতক আসামি সুলতান গাজী (৩৬) গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-৩ যশোর। এটি ঘটে গতকাল সোমবার (৯ মার্চ) রাত ৮টার দিকে সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে একটি অভিযানে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) র্যাব-৬, সিপিসি-৩ যশোরের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আহসান হাবীব সুলতান গাজীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি সকালেই নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান। আটক সুলতান গাজী আড়পাড়া গ্রামের গফ্ফার গাজীর পুত্র। তার বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র, সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুনমামলার এজাহার থেকে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে সামাদ গাজীর পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। এখানে একাধিক মামলার পলাতক আসামি সুলতান গাজীকে আটক করা হয়। অভিযানের পর তার স্বীকারোক্তি অনুযায়ী, একটি প্লাস্টিকের বস্তার মধ্যে লাল রঙের কসটেপ দিয়ে মোড়ানো ১২টি (বার) বোমা সদৃশ ককটেল উদ্ধার করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






