ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৯:০৫ রাত

বগুড়ার নন্দীগ্রামে অগ্নিকান্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ভস্মিভূত

সংগৃহিত,বগুড়ার নন্দীগ্রামে অগ্নিকান্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ভস্মিভূত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: নন্দীগ্রামে অগ্নিকান্ডে কৃষক খলিলুর রহমানের বসতবাড়ি পুড়ে ভস্মিভূত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে নন্দীগ্রাম পৌর এলাকার বৈলগ্রামে এ ঘটনা ঘটে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক খলিলুর রহমান। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে হঠাৎ করেই খলিলুর রহমানের বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন বড় আকার ধারণ করলে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়ির তিনটি ঘরসহ ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা সেলিম হোসেন জানান, খবর পেয়ে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পাঠনো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।  ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমান জানান, এই বাড়িটি ছিল তাদের একমাত্র আশ্রয়স্থল। অনেক কষ্ট করে বাড়িটি তৈরি করেছিলাম। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা একেবারেই অসহায় হয়ে পড়েছি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী