ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৩:৪৪ দুপুর

সমন্বিত উন্নয়নের লক্ষ্যে পাহাড়ি বাঙ্গালীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ : পার্বত্যমন্ত্রী

সমন্বিত উন্নয়নের লক্ষ্যে পাহাড়ি বাঙ্গালীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ : পার্বত্যমন্ত্রী

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষমতা গ্রহণের ২০-২১ দিনের মাথায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সমন্বিত উন্নয়নের লক্ষ্যে পাহাড়ি বাঙ্গালীদের মাঝে এই ফ্যামিলি কার্ড বিতরণ। 
 
আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে লামা উপজেলা পরিষদ মিলনায়তন ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
 
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনার ফসল ফ্যামিলি কার্ড। মাননীয় প্রধানমন্ত্রী জনগনের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথম ধাপে অতি দারিদ্র্য ও দুর্যোগ প্রবণ এলাকায় বসবাস কারীদের অগ্রঅধিকার দেওয়া হয়েছে। এতে বান্দরবানের লামা উপজেলাকে প্রথম ধাপে বেছে নিয়েছেন। সমন্বিত উন্নয়নের লক্ষ্যে পাহাড়ি বাঙ্গালীদের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে।আমরা আসছি জনগণের সেবা করার জন্য, আমরা একে অপরের পরিপূরক।
 
দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, আমরা এখন জনগণের সেবক। জনগণের সেবার উদ্দেশ্যেই আমরা ক্ষমতায় এসেছি। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ না করার জন্য আহ্বান জানান তিনি।
 
এসময় বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেন, সারা বাংলাদেশে এটা একটা অভূতপূর্ব ঐতিহাসিক মাইল ফলক। মাননীয় প্রধানমন্ত্রী লন্ডন থাকা অবস্থায় যে পরিকল্পনা করেছেন সেটাকে বাস্তবায়ন করেছেন এবং আমরা ভাগ্যবান এই পরিকল্পনায় বান্দরবানের লামাকে যুক্ত করেছেন।
 
বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের মা-বোন ফলে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকেই প্রথম গুরুত্ব দিয়েছেন। জন্ম থেকে বেড়ে উঠা পর্যন্ত মায়েদের ভূমিকা অপরিসীম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী পরিবারগুলোর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
 
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বান্দরবানের জেলা প্রশাসক  শামীম আরা রিনি।
 
উল্লেখ্য, প্রথমধাপে লামা উপজেলার দুর্গম ফাসিয়াখালী ইউনিয়নে ১ হাজার ৯৭ পরিবারের মাঝে ফ্যামেলি কার্ড দেয়া হবে। তার মধ্যে আজ প্রথম ধাপে ৮ শতাধিক পরিবারের মাঝে ফ্যামেলি কার্ড হস্তান্তর করা হয়। এদিকে ফ্যামেলি কার্ড হাতে পেয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমন্বিত উন্নয়নের লক্ষ্যে পাহাড়ি বাঙ্গালীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ : পার্বত্যমন্ত্রী

নেতানিয়াহু কী সত্যিই মারা গেছেন?

পাকিস্তান সিরিজ দিয়েই শুরু বিশ্বকাপের প্রস্তুতি : মিরাজ

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে : ট্রাম্প

ব্রাজিল ফুটবলে ২৩ লাল কার্ডের এক অবিশ্বাস্য ম্যাচ