ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৩:৩৭ দুপুর

পাকিস্তান সিরিজ দিয়েই শুরু বিশ্বকাপের প্রস্তুতি : মিরাজ

পাকিস্তান সিরিজ দিয়েই শুরু বিশ্বকাপের প্রস্তুতি : মিরাজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আজ মঙ্গলবার (১০ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। 

তিনি জানান, এই সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। মিরাজ বলেন, ‘২০২৩ এর ওয়ার্ল্ড কাপের পর থেকে কিন্তু আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি। এবার খেললেও আমরা অনেক গ্যাপে গ্যাপে খেলেছি। যেটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল। যেহেতু আমরা এ বছর আমাদের অনেক বেশি ওডিআই ম্যাচ আছে এবং আমরা প্ল্যানিংটা খুব ভালোভাবে করতে পারব।’

এই বিশ্বকাপের আগে নিজেদের মতো করে একটি প্যাটার্ন তৈরি করতে চান বলেও জানান মিরাজ। তার কথায়, ‘আমাদের একটা ভালো একটা প্যাটার্ন ছিল ওডিআই ফরম্যাটে। আর বেশকিছু অনেক সিনিওর প্লেয়ার ছিল এর জন্য হয়তো একটা অনেক একসাথে অনেকদিন খেলেছে তারা প্যাটার্নটা ভালো বুঝতে পেরেছে। বাট অ্যাট দ্য সেম টাইম এখন কিন্তু তারা খেলছে না। সো আমাদের যারা এখন আছে তাদেরকে রেসপনসিবিলিটি নিতে হবে।’ যেভাবেই পরিকল্পনা করা হোক না কেন দিনশেষে বাংলাদেশ দলের মূল লক্ষ্য জয় পাওয়া। এমনটাই মনে করেন মিরাজ। 

আরও পড়ুন

তার কথায়, ‘কালকে থেকে যে সিরিজটা শুরু হবে এবং পরের যে সিরিজগুলো আছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আমরা ওইভাবে প্ল্যানিং করছি। হয়তো আমরা অনেক বেশি দূরে চিন্তা করছি না, প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমরা চিন্তা করছি। এন্ড অফ দ্য ডে একটা ভালো একটা রেজাল্ট আসবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে মিল রেখে বরগুনার অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে, দাবি নেতানিয়াহুর

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন বাশার

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়

শেষ মুহূর্তে বাস-ট্রেনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ