ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ১০:১৯ রাত

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন খননকালে দেয়াল চাপা পড়ে শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন খননকালে দেয়াল চাপা পড়ে শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্টপাড়া মহল্লার ভেতরে সড়কপাশে পৌরসভার ড্রেন নির্মাণের জন্য মাটি খননের সময় দেয়াল চাপায় নাইরুল ইসলাম(২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঘটনাটি ঘটে। তিনি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ি বেহুলা মহল্লার মৃত সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় ৯/১০ জন শ্রমিক গভীর খনন কাজ করার সময় আচমকা পাশ থেকে একটি দেয়াল ধসে  নিচে দেবে গিয়ে নাইরুলের মাথার উপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন খননকালে দেয়াল চাপা পড়ে শ্রমিক নিহত

রাজশাহীর পুঠিয়ায় পুকুর থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

সব আসনের এমপিদের সাথে নিয়ে ব্যাপক উন্নয়ন করতে চাই : বগুড়ায় বিএনপির ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানে মীর শাহে আলম 

কুষ্টিয়ায় গড়াই নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে সজিব হোসেন নামের এক যুবকের মৃত্যু

সাংবাদিকদের ওপর হামলার বিচার চেয়ে জবি ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ