ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ১১:১৪ রাত

নাটোরের সিংড়ায় মাটির নিচে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌরসভা এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মাটির নিচে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাঙ্কি বসিয়ে জ্বালানি তেল মজুদ করে রাখা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসন। এ সময় মাটির নিচে স্থাপন করা ট্যাঙ্কির ভেতর থেকে ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী রুবেলকে (৩৪) ডিজেল অবৈধভাবে মজুদ করে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে আজ রোববারের মধ্যে উদ্ধার করা ডিজেল বৈধভাবে তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এবিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকা-ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় মাটির নিচে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত এ্যাম্বুলেন্সে আগুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিমুল পলাশ সজ্জিত রেলপথ প্রকৃতি প্রেমীদের যেন মিলনমেলা

নীলফামারীর ডোমারে স্যালাইন ভেবে কীটনাশক মেশানো শরবত পানে মা’সহ হাসপাতালে দুই ভাই

স্থলবন্দরগুলোতে পণ্যবাহী ভারতীয় ট্রাকের তেল মাপা শুরু বিজিবি’র

নাটোরের সিংড়ায় পুলিশের ওপর হামলা মামলায় ১০ জন গ্রেফতার