ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ১১:০৫ রাত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত এ্যাম্বুলেন্সে আগুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত এ্যাম্বুলেন্সে আগুন

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকায় রক্ষিত একটি পরিত্যক্ত এ্যাম্বুলেন্স আগুনে পুড়ে গেছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে আমবাগানে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, গতকাল শুক্রবার বিকেলে সংবাদ পেয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে আবাসিক এলাকায় একটি আমবাগানে রক্ষিত পরিত্যক্ত এ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে এ্যাম্বুলেন্স চালক ইসমাইল হোসেন জানান, নিশান মটরসের তৈরি এ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন হাসপাতাল চত্বরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সময়-অসময়ে হাসপাতাল চত্বরে বহিরাগতদের আগমন ঘটে থাকে। কে বা কারা পরিত্যক্ত এ এ্যাম্বুলেন্সটিতে আগুন ধরিয়ে দেয় বলে তিনি জানান।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, ঘটনা তিনি শুনেছেন। আজ রোববার এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত এ্যাম্বুলেন্সে আগুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিমুল পলাশ সজ্জিত রেলপথ প্রকৃতি প্রেমীদের যেন মিলনমেলা

নীলফামারীর ডোমারে স্যালাইন ভেবে কীটনাশক মেশানো শরবত পানে মা’সহ হাসপাতালে দুই ভাই

স্থলবন্দরগুলোতে পণ্যবাহী ভারতীয় ট্রাকের তেল মাপা শুরু বিজিবি’র

নাটোরের সিংড়ায় পুলিশের ওপর হামলা মামলায় ১০ জন গ্রেফতার 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা