ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৭:১৬ বিকাল

সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে দর্জি কারিগরদের

সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে দর্জি কারিগরদের

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: ঈদকে সামনে রেখে কাপড়ের দোকান ও দর্জিপাড়ায় নতুন কেনা পোশাক ফিটিং এবং নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সিরাজগঞ্জের দর্জি ও কাপড় বিক্রেতারা। বর্তমানে দিন-রাতের ব্যস্ততা সিরাজগঞ্জের সকল দর্জি দোকানে। ইতোমধ্যেই অনেক দোকান তাদের অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছে। একইসাথে তৈরিকৃত পোশাক পোশাকের দোকানে ভিড়ও বেড়েছে ব্যাপকভাবে।

সিরাজগঞ্জ শহর ঘুরে দেখা যায়, গ্রাহকের পছন্দের সাথে তাল মেলাতে ব্যস্ত পোশাক কারিগররা। নিত্য নতুন পোশাক তৈরিতেই এখন তাদের মনোযোগ। সালোয়ার কামিজ, লেহাঙ্গা, থ্রি-পিছ, পায়জামা-পাঞ্জাবি তৈরিতে মেশিন চলছে অবিরত।

রোজার প্রথম থেকেই এবার কাপড় তৈরির অর্ডার অনেক বেশি বলে জানিয়েছে শহরের এসএস রোডের এলিগ্যান্ট টেইলার্স, রেমন্ড টেইর্লাস, ঢাকা টেইলার্সের মালিকেরা। এবি সুপার মার্কেটের ইউনিক টেইলার্সের কারিগর রাজিব জানান, ঈদে মার্কেট বেশ জমজমাট হয়ে উঠেছে। তাই ব্যস্ততাও বেড়েছে অনেক। তিনি জানান, আয়ের একটা বড় অংশ ঈদের পোশাক তৈরি করে পান তারা।

আরও পড়ুন

শহরের স্টেডিয়াম মার্কেটের লাকী টেইলার্সে রফিকুল ইসলাম রফিক জানান, এবার অর্ডার ভালো পাচ্ছি। কাজের চাপে ইতোমধ্যেই অর্ডার নেয়াবন্ধ করেছেন তিনি। কর্মচারীরা প্রতিদিন ৩০ থেকে ৩২টি কাপড় সেলাই করছে। স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় ধরে কাজ করতে হচ্ছে তাদের। এখন প্রতিদিন একজন শ্রমিক ৯শ’ থেকে ১ হাজার টাকা মজুরি পাচ্ছে।

নারী দর্জি কোহিনুর বেগম ও নয়ন লেডিস টেইলার্সের শিল্পী রানী কুন্ডু জানান, ঈদের আগে ভিড় বেশি হয় তাই অতিরিক্ত নারী ও পুরুষ কারিগর নিয়োগ দেয়া হয়েছে। গত বছরের তুলনায় এবার কাজ বেশি থাকায় এবারের ঈদটা আশা করি পরিবার নিয়ে ভালো কাটবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী