ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৩:৪৮ দুপুর

ইসরায়েলের কাছে বিশাল অঙ্কের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের কাছে বিশাল অঙ্কের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন কংগ্রেসের পর্যালোচনা এড়াতে বিশেষ জরুরি ক্ষমতা প্রয়োগ করে ইসরায়েলের কাছে ১৫ কোটি ১৮ লাখ (১৫১ দশমিক ৮ মিলিয়ন) ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মাঝেই মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দেয়।

পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর বিবৃতি অনুযায়ী, এই চুক্তির আওতায় ইসরায়েলকে ১২ হাজার ‘বিএলইউ-১১০ এ/বি’ সাধারণ বোমা সরবরাহ করা হবে, যার প্রতিটির ওজন ১ হাজার পাউন্ড। এর পাশাপাশি প্রকৌশল এবং প্রযুক্তিগত সহায়তাও প্রদান করা হবে। টেক্সাস ভিত্তিক প্রতিষ্ঠান ‘রেপকন ইউএসএ’ এই চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে এবং কিছু সরঞ্জাম মার্কিন সামরিক বাহিনীর বর্তমান মজুদ থেকে সরাসরি পাঠানো হবে। অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইনের ৩৬ (বি) ধারা অনুযায়ী সাধারণ পরিস্থিতিতে এই বিক্রয় প্রক্রিয়ায় কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়। 

আরও পড়ুন

তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিশেষ বিবৃতিতে জানিয়েছেন, জরুরি অবস্থা বিদ্যমান থাকায় ইসরায়েল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে অস্ত্র বিক্রি করা প্রয়োজন। তাই কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। উল্লেখ্য, এই যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেসিসহ ১৩শ’র বেশি মানুষ নিহত হয়েছেন এবং কুয়েতে এক ড্রোন হামলায় ৬ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের কাছে বিশাল অঙ্কের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

মোনাকোর কাছে হেরে শিরোপা দৌড়ে বড় ধাক্কা পিএসজি’র

চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিগ্রির আড়ালে দক্ষতাহীন জনবল: উচ্চশিক্ষার সহজলভ্যতা কি বেকারত্বের নতুন কারখানা?

খুলনায় ৫টি পিস্তল ও গু‌লিসহ একজন আটক

ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ