ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০১:২৭ দুপুর

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। ফোনালাপে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি, তার পরিবারের সদস্য এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন পুতিন।

বিবৃতিতে বলা হয়, ইরান ও মধ্যপ্রাচ্য ঘিরে সমস্যাগুলোর সমাধানে অবিলম্বে যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন পুতিন। শক্তি প্রয়োগের পথ পরিহার করে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে যাওয়ার বিষয়ে রাশিয়ার নীতিগত অবস্থানের কথাও জানান তিনি। এতে আরো বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় পুতিন উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়, সংকটকালীন রাশিয়ার সমর্থনের জন্য পেজেশকিয়ান মস্কোকে ধন্যবাদ জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট তার দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় লড়াইরত ইরানি জনগণের প্রতি রাশিয়ার ‘সংহতি’ প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যও পুতিনকে অবহিত করেন পেজেশকিয়ান। ক্রেমলিন জানায়, উভয় পক্ষ ‘বিভিন্ন চ্যানেলের মাধ্যমে’ যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী