ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৩:৪৫ দুপুর

মোনাকোর কাছে হেরে শিরোপা দৌড়ে বড় ধাক্কা পিএসজি’র

মোনাকোর কাছে হেরে শিরোপা দৌড়ে বড় ধাক্কা পিএসজি’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগ ওয়ানে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার রাতে নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে দারুণ পারফরম্যান্সে পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে মোনাকো।

এই হারে চলতি মৌসুমে লিগ ওয়ানে চতুর্থবারের মতো পয়েন্ট হারাল শীর্ষে থাকা পিএসজি। ফলে দ্বিতীয় স্থানে থাকা লেন্স রোববার তলানির দল মেৎজকে হারাতে পারলে শীর্ষে থাকা পিএসজি’র সঙ্গে ব্যবধান কমে দাঁড়াবে মাত্র এক পয়েন্টে। ২৫ ম্যাচে পিএসজি’র পয়েন্ট ৫৭। লেন্সের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৩। ম্যাচে মোনাকোর হয়ে প্রথম গোলটি করেন উইঙ্গার মাগনেস আকলিউশ। পরে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন ৭৩ মিনিটে ডিফ্লেক্টেড শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন। মাঝে গোল করেন আলেকসান্দ্র গলোভিন।

চলতি মৌসুমে মোনাকোর বিপক্ষে এটি পিএসজি’র জন্য আরেকটি হতাশার ফল। গত সেপ্টেম্বরে লিগে মোনাকোর মাঠেও ১-০ গোলে হেরেছিল পিএসজি। এছাড়া এই মৌসুমে দুই দলের চারটি ম্যাচেই প্রথমে এগিয়ে গেছে মোনাকো, যার মধ্যে দুটি ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স লিগে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মোনাকো। ২৭ মিনিটে পিএসজির ডিফেন্ডার ওয়ারেন জাইরে-এমেরি নিজেদের বক্স থেকে বল নিয়ে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে বল হারান। সেই সুযোগে দ্রুত বল কুড়িয়ে নিয়ে ডান দিকে থাকা আকলিউশের সঙ্গে দারুণ সমন্বয় করেন বালোগুন। এরপর শক্তিশালী শটে বল পোস্টে লেগে জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন আকলিউশ।

দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় মোনাকো। বিরতির পর মাঠে নামা মিডফিল্ডার আলেকসান্দ্র গলোভিন ডান দিক থেকে আসা একটি ক্রস ধরে নিচু শটে বল জালে জড়ান। কিছুক্ষণ পর দূর থেকে নেওয়া তার দুর্দান্ত শটও গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিল। ম্যাচের বয়স এক ঘণ্টার কিছু পরে পিএসজির হয়ে মাঠে নামেন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। কাফ ইনজুরির কারণে শেষ তিন ম্যাচ মিস করার পর ফিরলেও এদিন খুব একটা ছন্দে দেখা যায়নি তাকে। ৭১ মিনিটে পিএসজিকে ম্যাচে ফেরানোর আশা জাগান ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা। তার নিচু শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকে ব্যবধান কমায়।

আরও পড়ুন

তবে সেই আশা বেশিক্ষণ টিকতে দেননি বালোগুন। দুই মিনিট পর বক্সের বাইরে থেকে নেওয়া তার শট গোলরক্ষক মাতভেই সাফোনভকে পরাস্ত করে জালে জড়ায়, ফলে আবারও দুই গোলের ব্যবধান তৈরি হয়। ম্যাচের শেষ দিকে মোনাকো আরেকটি গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিল। তবে সিমন আদিংগ্রার শট ক্রসবারে লেগে ফিরে আসায় ব্যবধান আর বাড়েনি।

এই জয়ে পঞ্চম স্থানে থাকা মোনাকো গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেল। অন্যদিকে শিরোপা লড়াইয়ে এখন নতুন করে চাপের মুখে পড়ল পিএসজি, বিশেষ করে সামনে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের কাছে বিশাল অঙ্কের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

মোনাকোর কাছে হেরে শিরোপা দৌড়ে বড় ধাক্কা পিএসজি’র

চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিগ্রির আড়ালে দক্ষতাহীন জনবল: উচ্চশিক্ষার সহজলভ্যতা কি বেকারত্বের নতুন কারখানা?

খুলনায় ৫টি পিস্তল ও গু‌লিসহ একজন আটক

ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ