ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০৯:২৪ রাত

নওগাঁর পোরশায় কোটি টাকা নিয়ে উধাও হওয়া জহুরুল গ্রেফতার

নওগাঁর পোরশায় কোটি টাকা নিয়ে উধাও হওয়া জহুরুল গ্রেফতার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা থেকে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হওয়া বেসরকারি সংস্থা (সাকো) এর নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম জহিরকে(৪০) গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলার তাজহাট থানার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্বর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জহুরুল ইসলাম জহির উপজেলার দুয়াপাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জহুরুল ইসলাম সাকো নামে একটি এনজিওর মাধ্যমে গ্রাহক সৃষ্টি করে পোরশা ও সাপাহার এলাকার নিরীহ লোকজনদের প্রায় চার কোটি টাকা আত্মসাৎ করে দীর্ঘ কয়েক বছর আগে আত্মগোপন চলে যান। আদালতের পরোয়ানার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী