ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ০৫:৩৬ বিকাল

উখিয়ার রেজুখালে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ

উখিয়ার রেজুখালে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর এক কিশোরের মরদেহ ভাসমান অবস্থায় রেজুখাল থেকে উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে উখিয়ায় রেজুরকুল এলাকার রেজুখাল থেকে স্কুলছাত্র কৌশিক বড়ুয়া বাঁধনের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাঁধন স্থানীয় বাসিন্দা পতন বড়ুয়ার ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল থেকে বাঁধনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলের সন্ধানে বাবা পতন বড়ুয়া উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন, এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। 

রাত ১০টার দিকে বাঁধনের এক বন্ধু জানায়, সন্ধ্যার দিকে তারা রেজুখালের মোহনায় থাকা একটি বরইগাছে বরই পেড়ে খাচ্ছিল।

আরও পড়ুন

ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় বাসিন্দা দীপক বড়ুয়া জানান, একপর্যায়ে কথিত ‘অদৃশ্য শক্তি’র ডাকে বাঁধন খালে পড়ে গেলে সেই বন্ধুটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে দাবি করে এবং ভীতসন্ত্রস্ত হওয়ায় সে ঘটনা প্রকাশ করতে বিলম্ব করে। পরে সকালে বাঁধনের শরীর অংশ (মাথা) ভাসমান অবস্থায় দেখা গেলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে, আসলে কীভাবে কিশোরটির মৃত্যু হলো পুরো বিষয়টি তদন্ত করে তারপর বলা যাবে। বাঁধনের সেই বন্ধুকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি রোধ করতে হলে নিজে দুর্নীতি করবেন না : হুইপ রফিকুল ইসলাম খান এমপি

বগুড়ার শেরপুরে ৩ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

জয়পুরহাটের দোল পূর্ণিমার মেলায় বসেছে ঘোড়ার হাট

তেঁতুলিয়ায় নোটিশ জারি ছাড়াই জমি খারিজের রমরমা ব্যবসা

জয়পুরহাটের কালাইয়ে ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেফতার