নওগাঁয় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ক্বওমী মাদ্রাসার কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। গত বুধবার রাত ৩টায় উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া ক্বওমী মাদ্রাসা চত্বরে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রফিকুল ইসলাম(২৫)। সে মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মাদ্রাসার ক্বারী শিক্ষক সাব্বির হোসেন জানান, রাত সোয়া ২টায় ছাত্র পারভেজকে নিয়ে সাহরি রান্নার জন্য রান্না ঘরে যাই। এ সময় রান্না ঘর থেকে অচেনা এক যুবক বের হয়ে আসছিলো। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে সে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করে গাছের ডাল দিয়ে মারধর করা হয়। হইচই শুনে শিক্ষক আরিফুল ইসলাম, শিক্ষক তুহিন হোসেন, শিক্ষক ওমর ফারুক ও শিক্ষক মোর্শেদ আলম এসে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে রফিকুল ইসলাম সেখানেই মারা যায়।
মাদ্রাসার মহাতামিম মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ভোর সাড়ে ৪টায় আমি মাদ্রাসায় গিয়ে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। এর কিছু পরেই সে মারা যায়।
আরও পড়ুনএ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে মাদ্রাসা চত্বর থেকে হাত বাধা অবস্থায় রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তসহ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1772719651.jpg)




