ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ মার্চ, ২০২৬, ০৮:১১ রাত

নাটোরের সিংড়ায় চুরির ঘটনাকে কেন্দ্র  করে সংঘর্ষ, গোলাগুলিতে আহত ৫

সংগৃহিত,নাটোর সিংড়ায় চুরির ঘটনাকে কেন্দ্র  করে সংঘর্ষ, গোলাগুলিতে আহত ৫

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার ১০নং চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামে ইজিবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এঘটনায় আহতরা হলেন- মো. হানিফ (৬০), মো. বেদন (৩৫), হাসান (২৮), শিমুল (৩০) ও আশিক (২২)। আহতদের মধ্যে হানিফ ও বেদন মৃত নজের আলীর ছেলে, হাসান ভুট্টুর ছেলে, শিমুল আব্দুল হান্নানের ছেলে এবং আশিক দুলালের ছেলে। সকলের বাড়ি কামার বড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে একই গ্রামের মো. বায়েজিদ (৩৫) এর বাড়ি থেকে একটি ইজিবাইক চুরি হয়। এঘটনায় তিনি একই গ্রামের আলামিন (৩৫) ও পাবনা জেলার বাসিন্দা মুনির (৩৬) এর বিরুদ্ধে সিংড়া থানায় অভিযোগ দায়ের করেন। মুনির বর্তমানে বড়িয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করেন এবং তিনি আলামিনের খালাতো ভগ্নিপতি।

অভিযোগ দায়েরের জেরে ক্ষুব্ধ হয়ে গত বুধবার দিবাগত রাতে আলামিন, মুনির এবং আশিকসহ (২২) অজ্ঞাতনামা আরও ৪৫ জন একত্রিত হয়ে বায়েজিদের বাড়িতে হামলা ও গুলিবর্ষণ করেন। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে ৫ জন আহত হন।

আরও পড়ুন

পরে আহতদের উদ্ধার করে রাতেই সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত হানিফকে (৬০) উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নূর বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে, গুলিবর্ষণ ঘটনায় তিনজনের নাম পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় চুরির ঘটনাকে কেন্দ্র  করে সংঘর্ষ, গোলাগুলিতে আহত ৫

আপনারা ভোট দিয়ে আমার সাহস বাড়িয়ে দিয়েছেন: এসএম জিলানী

স্কুল-কলেজে মানোন্নয়নের লক্ষ্যে চালু হচ্ছে র‍্যাংকিং ব্যবস্থা

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

নওগাঁর রাণীনগরে আলুর দামে  কপাল পুড়ছে চাষির

গাজীপুরে সুজনের সহ-সভাপতি খুন, হাত-পা বাঁধা লাশ উদ্ধার